1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : চলমান শৈত্যপ্রবাহে কোনও জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে স্কুল বন্ধ হবে। তবে, এক্ষেত্রে আঞ্চলিক উপ-পরিচালক (ডিডি) জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া যাবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসের ওপর নির্ভর করে ডিডিদের এ সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত ওই জেলার স্কুলগুলো বন্ধ থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না হলে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদও এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে বলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যে নির্দেশনা দিয়েছিল, সেটির সংশোধনী দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আগে জারি করা মাউশির জরুরি নির্দেশনায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকেরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন।

সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও আগের নির্দেশনায় উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com