1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

গাজা যুদ্ধ: মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, বেড়েছে জ্বালানি তেলের দাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধকে কেন্দ্র করে মাধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। বিশেষ করে ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ইরানের হামলার পর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। থেমে নেই লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলাও।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ১৪ ডলার হয়েছে।

এর আগে ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদরদপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।

আইআরজিসি’র বিবৃতি উল্লেখ করে ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করা হয়েছে।

তাছাড়া ইয়েমেনের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে গিলব্রালটার ঈগল নামের ওই জাহাজটিতে হামলার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com