1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

পানির নিচে পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা উত্তর কোরিয়ার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পানির নিচে পারমাণবিক অস্ত্র ব্যবস্থার একটি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, পানির নিচে পরীক্ষা করা ড্রোনটিঅনুমিতভাবে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। দেশের পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছিল।

উত্তর কোরিয়ার এই পরীক্ষা চালানোর দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, পিয়ংইয়ংয়ের ড্রোনগুলোর সক্ষমতা সম্পর্কে উত্তরের বর্ণনা অতিরঞ্জিত।

শুক্রবার উত্তর কোরিয়া জানিয়েছে, ওয়াশিংটন, সিউল এবং টোকিওর যৌথ সামরিক মহড়া তাদেরকে পানির নিচে অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য উস্কানি দিয়েছে। ত্রিদেশীয় মহড়াকে ‘আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল করার’ এবং উত্তরের নিরাপত্তাকে হুমকির জন্য অভিযুক্ত করেছে পিয়ংইয়ং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com