1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

ঈশ্বরদীতে ৯.২ তাপমাত্রা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

পাবনা: তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়ায় ঈশ্বরদীতে মাধ্যমিক স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ মৌসুমে এটিই ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক কর্মকর্তা নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (২১ জানুয়ারি) সকালে ঈশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। একদিনের ব্যবধানে সোমবার তাপমাত্রা কমে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

এদিকে উত্তরের হিমেল বাতাস ও কনকনে শীতে বিপর্যস্ত ঈশ্বরদীর জনজীবন। সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন।

সকাল ৮টায় ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কের দুই পাশে পথচারী, রিকশাচালক ও দুস্থদের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com