1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

শরণখোলায় আমনের বাম্পার ফলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : ১ নভেম্বর থেকে বাঙ্গালীর ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে এ বছর কৃষকের ঘরে ঘরে আনন্দ বইছে। আগামী এক সপ্তাহ পরে বাগেরহাটের শরণখোলায় আমন ধান কাটা শুরু হবে। প্রতি বিঘা জমিতে ১৫/২০ মন ধান উৎপাদন হবে বলে ধারনা করা হচ্ছে। এ বছর আমনের বাম্পার ফলন হওয়ায় ও বাজার দর ভালো থাকায় কৃষকরা লাভবান হবে বলে তারা আশা করেছেন।

সরেজমিন ঘুরে কৃষকের সাথে কথা বলে ও উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, আমন মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়নে ৯ হাজার ৩’শ ১০ হেক্টর জমিতে আমন সহ বিভিন্ন জাতের ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৮০ হেক্টর, উফশি ৫হাজার ৪’শ ২০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩ হাজার ৮’শ ১০ হেক্টর জমিতে আমন ফসল উৎপাদন করেছেন কৃষকরা। মাঠ জুড়ে সোনালী ফসলের সমারোহে চারিদিকে মৌ মৌ গন্ধ। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফসল হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। আগামী সপ্তাহে মাঠে মাঠে কর্তন শুরু হবে উচ্চ ফলনশীল জাতের ব্রি-১১, ব্রি-৪৯, ব্রি-৫২, ব্রি-৭৫, বিআর-২৩, বিআর-১১ সহ একাধিক প্রজাতির আমন।

উপজেলার সাউথখালী ইউনিয়নের কৃষক আবু হানিফ, সালেক মোল্লা, রায়েন্দা ইউনিয়নের নাসির জোমাদ্দার, ধানসাগর ইউনিয়নের ইউসুফ জোমাদ্দার ও খোন্তাকাটা রইইউনিয়নের আবুল হোসেন ও কালাম মোল্লা বলেন, কৃষি অফিসের পরামর্শ ও প্রশিক্ষণের ফলে এ বছর ফলন ভালো হয়েছে। আর কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে। ধানের বাজার দর ভালো থাকায় খরচ বাদে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।

এ বিষয়ে শরণখোলা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম বলেন, অন্য সব বছরের চেয়ে এ বছর আমনের ফলন খুব ভালো হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দূর্যোগ ও রোগ বালাই না থাকায় কৃষকরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবে। এ বছর কৃষি অফিস থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের যথাযথ প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়েছে।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এ বছর শরণখোলা উপজেলায় ৯ হাজার ৩’শ ১০ হেক্টর জমিতে আমন সহ বিভিন্ন জাতের ধানের চাষাবাদ করা হয়েছে। বড় ধরণের কোনো দূর্যোগ না থাকায় ৪টি ইউনিয়নেই এ বছর বাম্পার ফলন হয়েছে। তবে আমন ধান কাটা এক সপ্তাহ পরে শুরু হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com