1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

যশোরের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

যশোর: তীব্র শীতের কারণে যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ থাকবে। সোমবার রাতে এ সংক্রান্ত চিঠি জারি করেছে জেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা শিক্ষা অফিসের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার যশোরের তাপমাত্রা ছিল ৯ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মঙ্গলবার যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। ফলে এদিন জেলার সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান জানান, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতো মঙ্গলবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। তবে অফিস খোলা থাকবে। আবহাওয়া দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সোমবার যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com