1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মনোনয়ন দৌড়ে দারুণ জয় পেলেন ট্রাম্প

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দলীয় ভোটে (প্রাইমারি) জয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি একটি উল্লেখযোগ্য বিজয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ট্রাম্প।

এই জয়ের মধ্য দিয়ে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আবার মনোনয়ন পাওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন। এর আগে গত সপ্তাহে রিপাবলিকান দলের আইওয়া অঙ্গরাজ্যের ককাসে বিপুল ব্যবধানে জয় পান ৭৭ বছর বয়সী ট্রাম্প। এরপর প্রার্থিতা প্রত্যাহার করে ট্রাম্পকে সমর্থনের কথা জানান উদ্যোক্তা বিবেক রামস্বামী।
নিউ হ্যাম্পশায়ারে এ জয় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি তাকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে। নিকি হ্যালি অবশ্য প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এ প্রতিযোগিতা শেষ হওয়া থেকে অনেক দূরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com