1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রমজানে বাজার নিয়ন্ত্রণ: ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হবে ডিম, মুরগি, মাংস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

অর্থ ও বাণিজ্য ডেস্ক : আগামী রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ ট্রাকে ডিম, মুরগি ও মাংস বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

তিনি বলেছেন, গত কয়েক বছরের মতো এ বছরও ভ্রাম্যমাণ ট্রাকে প্রাণিসম্পদ পণ্য বিক্রির ব্যবস্থা থাকবে, যাতে স্বল্প আয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী কম দামে এসব পণ্য কিনতে পারে।

বৃহস্পতিবার (২৫জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং পরিপ্রেক্ষিতের যৌথ আয়োজনে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বাজারে পর্যাপ্ত মাছ, মুরগি, ডিম ও দুধের সরবরাহ থাকলেও দাম অনেকেরই ক্রয়ক্ষমতার মধ্যে নেই। সবকিছুর উৎপাদন বেড়েছে, সেই সঙ্গে কিছু ব্যবসায়ীর নৈতিক অধঃপতনও বেড়েছে। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা বাজারে কারসাজি করে মুনাফা লুটে নিচ্ছে।

তিনি বলেন, উৎপাদনকারীদের ন্যায্য মূল্য পাওয়ার অধিকার আছে। আবার ক্রেতাদেরও সঠিক দাম পাওয়ার অধিকার আছে। অথচ, ৫ টাকার ফুলকপি ঢাকায় এনে ৬০ টাকায় বিক্রি হয় এসব মধ্যস্বত্বভোগীদের কারণে। তাদের আকাঙ্ক্ষার জিহ্বা টেনে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাত এত দূর আসার পেছনে সবার অংশগ্রহণ ছিল। মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনের উপকরণগুলো, যেমন: খাদ্য ও ওষুধের দাম কমানো গেলে উৎপাদন খরচ কমবে। তাহলে ভোক্তা কম দামে খেতে পারবে। রমজানে মৎস্য ও প্রাণিসম্পদ খাত-সংশ্লিষ্ট পণ্যগুলোর দাম কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তার জন্য আমরা স্টেকহোল্ডারদের নিয়ে বসেছি। আমরা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, দাম যেন সহনীয় পর্যায়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com