1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিষিদ্ধ পলিথিনে ঝিনাইগাতীর হাট-বাজার সয়লাব

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সহ বিভিন্ন হাটবাজার ছেয়ে গেছে এ নিষিদ্ধ পলিথিনে। ফুটপাত থেকে শপিংমল, কাঁচাবাজার থেকে হোটেল-রেস্টুরেন্ট পর্যন্ত পলিথিন ছড়িয়ে পড়েছে।
পরিবেশবিদদের প্রবল আপত্তির মুখে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হলেও প্রবলভাবে নিয়ন্ত্রিত হয় পলিথিন ব্যাগ ব্যবহার।এখানকার বাজারগুলোতে মাছ, তরকারী থেকে শুরু করে কাপড়-জুতাসহ নানা কাজ চলছে এই পলিথিন ব্যাগে। ১৯৮২ সাল থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশে পলিথিন ব্যবহার হয়ে আসছিল। সরকার ময়মনসিংহ বিভাগকে পলিথিনমুক্ত ঘোষণা করলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। নিষিদ্ধ ঘোষনার পর এর বিরুদ্ধে অভিযান এবং আইনের কঠোর প্রয়োগের কারণে পলিথিন উৎপাদন এবং ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরিবেশ বাঁচাতে সে সময় এ উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছিল। উপযুক্ত তদারকি এবং বিকল্প পরিবেশসম্মত ব্যাগের অভাবের কারণে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ আস্তে আস্তে বাজারে ফিরে আসতে শুরু করে। বর্তমানে পলিথিন বিরোধী অভিযান বন্ধ এবং আইনের কোন প্রয়োগ না থাকায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাটবাজারে পলিথিন অবাধে বিক্র ও ব্যবহার হচ্ছে।
পরিবেশবিদ এক কর্মকর্তা বলেন, পলিথিনের পুনরুত্থান রোধ করা সম্ভব না হলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় নেমে আসবে। যদি এর উৎপাদন ও সরবরাহ বন্ধ করা না যায় তবে মোবাইল কোর্ট দিয়ে তা প্রতিহত করা সম্ভব নয়। সর্বোপরি জনস্বাস্থ্য ও পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত হুমকির মুখে পড়বে। এক্ষেত্রে বিকল্প হিসেবে তিনি পাটের ব্যাগ ব্যবহার বাড়ানোর মাধ্যমে পাটশিল্পকে চাঙ্গা করার জোরালো দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com