1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সুন্দর ও ঝকঝকে নখ পেতে যা করবেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

লাইফস্টাইল ডেস্ক : হাত-পায়ের নখে ময়লা জমে থাকলে দেখতে ভালো লাগে না। অনেক সময় নখ ধূসর কিংবা হলুদ হয়ে যায়। যা নখের সৌন্দর্য নষ্ট করে ফেলে আবার নানারকম রোগের বার্তা দেয়। এ সময় নখের প্রয়োজন বাড়তি যত্ন। রইলো প্রয়োজনীয় টিপস।

  • নারকেল তেলে আছে উচ্চমাত্রার ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে নখে ও আঙুলে নারকেল তেল ম্যাসাজ করলে নখ দ্রুত বড় হয় এবং সৌন্দর্য বাড়ে।
  • হার্বাল চায়ের অ্যান্টিঅক্সিডেন্টও নখ বাড়াতে সাহায্য করে। নখের কোমলতা বাড়ায়।
  • কমলালেবুর জুস খেলে শরীরে কোলাজেনের পরিমাণ বাড়ে। যা নখের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
  • লেবুর জুসে আছে উচ্চমাত্রার ভিটামিন সি। যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। নখের সৌন্দর্য বাড়াতে লেবু ও অলিভ ওয়েলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। এজন্য একটুখানি লেবুর রসের সঙ্গে তিন চা চামচ অলিভ ওয়েল মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে গরম করে নিতে হবে। ওই মিশ্রণ দিয়ে নখ ম্যাসেজ করে নিলেই নখ হবে সুন্দর ও ঝকঝকে।
  • তিলের তেল নখের জন্য ভালো। এই তেল নখে ম্যাসাজ করতে পারেন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং নখে কিউটিকল পুষ্টি পায়। যা নখ বাড়তে সাহায্য করে। এছাড়া নিম ও আমলার তেলও নখের সৌন্দর্য বাড়াতে দারুণ কাজ করে।

নখও কিন্তু শরীরেরই অংশ। শরীর ভালো না থাকলে নখের সৌন্দর্য ধরে রাখা সম্ভব নয়। একইভাবে শরীরের মতো নখের সুস্থতায় ভূমিকা রাখতে পারে সবুজ শাকসবজি। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, মিনারেলস, প্রোটিনযুক্ত খাবার খেলে নখ ভালো থাকবে। খাবারের তালিকায় রাখতে পারেন বাদাম, বীজ, দুগ্ধজাত খাবার ও মাছ।

এতো কিছু মেনে চলার পরেও নখের অস্বাভাবিকতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com