1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, বললেন, ‘বিজেপি-ইসিআই ১০০ আসন লুট করেছে’ সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী শ্রীবরদীর ঝগড়াচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীবরদীর কর্ণঝোড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন চিত্রনায়ক ওমর সানী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : “মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস” এই শ্লোগান ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক।

এসময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আহবায়ক নুরুল আমীন, সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুস আলী দেওয়ান, শহর বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলায় শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার বনাম সামিউল হক স্পোর্টস একাডেমি অংশগ্রহণ করে শুন্য গোলে ড্র করে। এসময় ক্রীড়ামোদী দর্শকে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com