1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় প্রধানমন্ত্রীর কম্বল পেলেন অসহায় নারী-পুরুষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় অসহায় ৩শতাধিক নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলের কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারি) দুপুরে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে একম্বল বিতরণ করা হয়। রায়েন্দা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও ইউপি সদস্য শরীফ মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার, বিআরডিবির কর্মকর্তা লাবনী খানম, রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোঃ ছগির হোসেন, মোঃ টিপু সুলতান ও মাফিয়া বেগম। অনুষ্ঠানে উপস্থিত হতদরিদ্ররা শীতের সময় প্রধানমন্ত্রীর দেয়া এ কম্বল পেয়ে খুব খুশি হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে শুধু শরণখোলায় নয়, সারা বাংলাদেশে শীতের কম্বল বিতরণ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com