1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে অবৈধ চার ইটভাটায় জরিমানা ২৪ লাখ, ভাটা বন্ধ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর : শেরপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পোড়ানোর দায়ে চারটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। এছাড়াও এসব ইটভাটাকে নগদ ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

অবৈধ ইট ভাটাগুলো হলো- মেসার্স সাওদা ব্রিকস, আরএইচ অটো ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচার্স-১, আরএইচ অটো ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচার্স-২ ও মেসার্স একেবি ব্রিকস। এসব ভাটাকে ৬ লাখ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে নিবন্ধনবিহীন ইটভাটা পরিচালনা করে আসছিলেন কতিপয় ভাটা মালিক। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে পোড়ানো হচ্ছিল বনের কাঠ। এসময় ভেকু নিয়ে অবৈধ ভাটাগুলোর গুরুত্বপূর্ণ অংশ ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছি। এ ধরণের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com