1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

প্রাথমিক নিয়োগ পরীক্ষা: শেরপুরে ডিভাইস ব্যবহারে ৩ জনের কারাদণ্ড, বহিষ্কার ৩৯

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর : শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করার অভিযোগে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল হক।

জানা গেছে, নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারের অভিযোগে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে সেমিনা বেগম ও শেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে রফিকুল ইসলাম এ দু’জনকে একমাস করে এবং আইডিয়াল স্কুল কেন্দ্রে শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। এছাড়াও অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয় আরও ৩৯ জনকে।

এ বছর শেরপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৩৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৩ হাজার ৪২৪ জন। ২১টি কেন্দ্রে অংশগ্রহণ করেন ১০ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com