1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

এবার বিয়ে আইন লঙ্ঘনের দায়ে ইমরান ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : এবার বিয়ে আইন লঙ্ঘনের দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা খানকে সাত বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শনিবার দেশটির একটি আদালত এ রায় দিয়েছে।

এ নিয়ে চলতি সপ্তাহে ইমরানের বিরুদ্ধে তিনটি মামলার রায় দেওয়া হলো। ৭১বছর বয়সী খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার জন্য ১০ বছর এবং রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি করার জন্য স্ত্রীর সাথে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, বিয়ে আইন লঙ্ঘনের দায়ে দুজনের প্রত্যেককে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছিল, বুশরা তার পূর্ববর্তী স্বামীকে তালাক দিয়ে ইমরান খানকে বিয়ে করার সময় ‘ইদ্দত’ পালন করেননি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার সাত মাস আগে ২০১৮ সালের জানুয়ারিতে একটি গোপন অনুষ্ঠানে বুশরার সঙ্গে বিবাহ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ইমরান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com