1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় নিবন্ধন না থাকায় চিকিৎসককে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

নকলা (শেরপুর) : বিএমডিসি’র নিবন্ধন না থাকায় শেরপুরের নকলায় শিখা রানী দেবী (৩৭) নামে এক ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারী) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শিহাবুল আরিফ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালী উল্লাহসহ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

জানা যায়, নকলা পৌর শহরের হলপট্টি এলাকায় লতিফ ম্যানসনের দু’তলায় শিখা রানী দেবী নিজের নামের আগে ডাক্তার লিখে নিজের দেওয়া ‘দি প্যারেন্টস মেডিকেল হল’ এ দীর্ঘদিন যাবত চেম্বার খুলে শিশু থেকে বিভিন্ন বয়সী রোগীর চিকিৎসা করতেন। খবর পেয়ে দুপুরে ওই চেম্বারে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

ডা. ওয়ালী উল্লাহ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসা সেবার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। চিকিৎসা সেবা দিতে হলে একজন চিকিৎসককে বিএমডিসি’র নিবন্ধিত থাকতে হয়। শিখা রানী দেবী বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে পারেননি। তাই তাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগী দেখছেন এবং রোগীদের ডাক্তার সম্বলিত সীল ব্যবহার করে ব্যবস্থ্যপত্র দিচ্ছেন। এ জন্য তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com