1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দুইদিন ধরে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বান্দরবান : চাঁদা দাবির প্রেক্ষিতে দুইদিন ধরে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রুমা-থানচি রুটে কোন বাস স্টেশন থেকে ছাড়ছে না। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। নিরুপায় হয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে নিজ গন্তব্য দিকে ছুঁটে যাচ্ছেন। ওই রুটে বাস চলাচলের বন্ধ বিষয়টি নিশ্চিত করেছেন রুমা-থানচি-রোয়াংছড়ি মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ।

মিলন দাশ জানান, গত ১৫ দিন আগে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন অজ্ঞাত নম্বর থেকে থানচি-বান্দরবান সড়কে চলাচল করা বাসগুলোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে যাত্রীসহ বাস পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে, এই ভয়ে গতকাল মঙ্গলবার থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রাখে চালকরা।

থানচি লাইনম্যান মংচিংনু মারমা বলেন, গতকাল থেকে থানচি স্টেশন থেকে কোন যাত্রীবাহি বাস ছাড়েনি। আমি এখানে চাকুরি করি, বাস মালিক সমিতি পক্ষ থেকে যেহেতু থানচি সড়কে বাস চলাচল বন্ধ রাখতে বলেছে, তাই কোন বাস স্টেশন থেকে ছাড়ছে না।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাস মালিকদের সঙ্গে কথা বলেছিলাম। প্রয়োজনে পুলিশ স্কট দেওয়া হবে। তবুও তারা ভয়ে গাড়ি ছাড়ছে না।

এদিকে বান্দরবান সদর হইতে থানচি সড়কে অন্যান্য বাস সার্ভিসগুলি জীপ, ট্রাক ও মটরসাইকেল অনায়াসে চলাচল করতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com