1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত আরও দুজনকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি)  সকাল ১০টায় গৌরীপুর-কচুয়া সড়কের দাউদকান্দির মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক।

নিহতরা হলেন-দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পীযুষ মণ্ডল, আনোয়ার খোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম ও ছেলে মোহাম্মদ শফিউল্লাহ, দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন এবং ধরজ খোলা এলাকার মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল।

আহত দুজন হলেন-উদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া ও শরীফ। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নীলিমা আলম বলেন, নিহত ৫ জনের লাশ হাসপাতালে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com