1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

টাকার বিনিময়ে নিয়োগ ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পদে প্রধান শিক্ষক আবুল হাসান মিলন ও ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল প্রফেসর কর্তৃক প্রায় ৫০ লক্ষ টাকার বিনিময়ে গোপন ভাবে নিয়োগ ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত (১২ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ১২টায় শিবনগর নিম্ন বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান প্রধান শিক্ষক আমাদের অনেককে চাকুরি দেওয়ার কথা বলে এক বছরের বেশি সময় ধরে অপেক্ষায় রেখে অর্থের বিনিময় গোপনে নিয়োগ দিয়েছেন। আমরা ধোকাবাজ প্রধান শিক্ষকের অপসারন চাই।
এ বিষয়ে শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান মিলন বলেন, যারা অভিযোগ করছে তারা না বুঝে অভিযোগ করছে। আমি সরকারী বিধি মেনে নিয়োগ দিয়েছি। একটি পদে একাধিক ব্যক্তির আবেদন ছিলো বিদ্যালয় ম্যানেজিং কমিটি পরিক্ষার মাধ্যমে যাকে ভালো পেয়েছে তাকেই নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোন আর্থিক লেনদেন হয় নাই। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসব মনগড়া মানববন্ধন করে কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে মাত্র। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com