1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঢামেকে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মে, ২০২০

ঢাকা : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।

রোববার (৩ মে) বিকেলে ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার রাত আড়াইটায় ৫০ বছর বয়সী এক নারীকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সাড়ে ৭টায় মারা যান তিনি। তার নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

রোববার ভোরে গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট থেকে ৩২ বছর বয়সী এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ।

এদিকে, রোববার দুপুর আড়াইটার দিকে করোনা আক্রান্ত এক নারীকে (৪৮) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে (সাবেক বার্ন ইউনিট) আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে করোনা সংক্রমণের উপসর্গ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com