1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

মুরাদনগরে পানিতে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই বোনসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়া এবং পাঁচকিত্তায় মারা যান তারা।

গুঞ্জর গ্রামের পূর্বপাড়ায় মারা যাওয়া ‍দুই বোনের নাম সামিয়া (১৩) ও সামিবা (৭)। তারা একই গ্রামের রাজমিস্ত্রি সোহেল মিয়ার মেয়ে। পাঁচকিত্তায় মারা যাওয়া যুবতীর নাম রিয়া (২০)। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গুঞ্জর গ্রামের বাসিন্দারা জানান, বাড়ির পাশে ড্রেজারে দিয়ে গভীর করে খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় সামিবা। তাকে উদ্ধারে পানিতে নামে বড় বোন সামিয়া। দুপুরে পানিতে দুই বোনকে ভাসতে দেখে চিৎকার  শুরু করেন তাদের মা। এলাকাবাসী এগিয়ে এসে দুই শিশুকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে নেমে রিয়া নামে যুবতীর মৃত্যু হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহববুল হক বলেন, ‘পানিতে ডুবে পাঁচকিত্তায় রিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন যুবতীর মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র জেনেছি। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com