1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শ্রীবরদী (শেরপুর) : “স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী শিক্ষার আলোই বাংলাদেশ(স্বেচ্ছাসেবি) সংগঠনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।এসময় সভাপতিত্ব করেন শিক্ষার আলোই বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সভাপতি নাঈম ইসলাম রতন।

শিক্ষার আলোই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম এমপি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে “স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে আমি মহান সংসদে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার উত্তরাঞ্চলের মানুষের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও শেরপুরে মেডিকেল কলেজ হাসপাতালের কথা তুলে ধরেছি। শুধু তাই নয়, একটি বডার হাট করার কথাও বলেছি,আর আজ যারা কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পেলে তারা বড়দের সম্মান করবে।

তিনি বলেন, আমাকে দেখো, আমি প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে এখন আমি এমপি। তাই তোমরা মানুষদের সম্মান করবে। আমি দোয়া করি আল্লাহ তায়ালা যেন তোমাদের সবাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের দায়ীত্বপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে ১শত ৮০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com