1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ বলে পদত্যাগের দুদিন পর গ্রেপ্তার বিএনপি নেতা জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

করোনায় ফিলিপাইনে সব ধরনের বিমান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সব ধরনের যাত্রিবাহী ও বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইন। করোনার সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশ থেকে তো বটেই, বিদেশ থেকেও কোনো বিমান ঢুকতে পারবে না।

শনিবার রাতে এক বিবৃতিতে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কার্গো ফ্লাইট, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জন-উপযোগমূলক পণ্য ও মেইন্টেন্যান্স ফ্লাইট এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।’

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফিলিপাইনে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯২৮ জন এবং মৃত্যু ৬০৪ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com