1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে কাঠবোঝাই ট্রলিকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস বসতবাড়িতে: নিহত এক আহত ১০

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : দাড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রলিকে সামনা-সামনি ধাক্কা দিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ট্রলি হেলপার হামিদুল্লাহ নিহত ও ট্রলি চালকসহ ১০ বাসযাত্রী আহত হয়েছে। দুমড়ে-মুচড়ে গেছে বাসটির সামনের অংশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মা-মনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ যাচ্ছিল। এসময় বাসটির চালক তার সহকারীকে বাস চালাতে দিয়ে নিজে পেছনের সিটে ঘুমাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৮টার দিকে শ্রীবরদী-শেরপুর সড়কের কুরুয়া পশ্চিমপাড়া এলাকায় এলে বাসটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রলিকে ধাক্কা দিয়ে পাশের বসতবাড়িতে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলি হেলপার হামিদুল্লাহ মারা যায়। আহত হয় ট্রলি চালকসহ বাসের অন্তত ১০ যাত্রী। নিহত হামিদুল্লাহ পৌরসভার বড় পোড়াগড় গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। ঘটনার পরপরই বাস চালক কৌশলে পালিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রলিটি জব্দ করে।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। বাস ও ট্রলি জব্দ করা হয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com