1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে কেন্দ্র সচিব, হল সুপার ও ৫ শিক্ষককে অব্যহতি, ২ শিক্ষার্থী বহিস্কার

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): দ্বায়িত্ব পালনে অবহেলার দায়ে শেরপুরের ঝিনাইগাতী দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব,হল সুপার ও ৫ শিক্ষককে অব্যহতি,২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) গণিত পরীক্ষা চলাকালে দ্বায়িত্ব পালনে অবহেলার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া এ আদেশ দেন।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- কেন্দ্র সচিব ও দিঘীরপাড় ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ উবায়দুল ইসলাম, হল সুপার ও  দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী, পানবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম, হলদীবাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. রাজিবুল ইসলাম, গজারীকুড়া ভারুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. নাজমুল হাছান, নাচনমহুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুল্লাহ, বিলাশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোর্শেদা বেগম।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে অব্যাহতি প্রাপ্তরা তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া জানান, পরীক্ষা চলাকলীন সময়ে পরীক্ষার সাথে যুক্ত কোন কর্মকর্তা বা কর্মচারির দ্বায়িত্ব অবহেলা কোন ভাবেই কাম্য নয়। সুন্দর ও সুষ্ট পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com