1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৪০টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ২ এপিবিএন

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বান্দরবান : দেশের বিভিন্ন জেলায় হারিয়ে যাওয়া ৪০ টি মোবাইল ও ভুলক্রমে মোবাইল ব্যাংকিং, প্রতারণার উদ্ধার হওয়া ৯ লাখ চুরানব্বই হাজার টাকা উদ্ধার পরবর্তী তা মূল মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে ২ আর্মড পুলিশ ব্যটালিয়ন এপিবিএন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানের মেঘলা ২ এপিবিএন এর রিয়ার হেডকোয়ার্টারে সাইভার ক্রাইম সেল কর্তৃক হারিয়ে বা চুরি হওয়া মোবাইল ফোন, মোবাইল ব্যাংকিং এর টাকা উদ্ধার পরবর্তী প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ২ আর্মড পুলিশ ব্যটালিয়ের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমেদ খান। এসময় এপিবিএন এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে দেশের বিভিন্ন জেলা হতে আশা সুবিধাভোগী জনসাধারণ।

অনুষ্ঠানে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমেদ খান বলেন, দেশের যেকোন জয়গায় হারানো মোবাইল সংক্রান্ত যে কোন থানায় জিডি হোক না কেনো, তা উদ্ধারে সহায়তা করবে এপিবিএন। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট পুলিশ গঠনে এপিবিএন টিম বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেবা সকলের জন্য উন্মুক্ত।

তিনি আরও বলেন, মুক্তাগাছা, ময়মনসিং এপিবিএন এর হেডকোয়ার্টার এবং রিয়ার হেডকোয়ার্টার সাইবার সেলটি মেঘলা বান্দরবানে রয়েছে। এই দুইটি সেলের অধিনে ৬টি সাইবার টিম কাজ করছে। এই সাইবার টিমগুলোর মাধ্যমে প্রতি মাসেই দেশের বিভিন্ন থানায় মামলা, মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস এর সমস্যাগুলো এপিবিএন এর হেডকোয়ার্টার এর ক্রিমিনাল এনালাইসিস শাখার মাধ্যমে তা উদ্ধারে কাজ করে।

এসময় ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স মেঘলা বান্দরবানের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল করিম, ক্যাম্প ইনচার্জ মোঃ শওকত আলী, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই মোঃ আব্দুল গণি, ইন্টেলিজেন্স উইং বান্দরবান শাখার ইনচার্জ, এএসআই মোঃ রবিউল করিম সিকদার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com