1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চলে গেলেন সংগীতশিল্পী পঙ্কজ উদাস

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থায় ভুগছিলেন উপমহাদেশের বিখ্যাত এই গায়ক।

এক বিবৃতিতে পঙ্কজের টিম থেকে জানানো হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মারা গেছেন পঙ্কজ উদাস।

বিবৃতিতে বলা হয়, ‘পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে একেবারেই সুস্থ ছিলেন না। আজ সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ উদাস। হিন্দি ছবির গানে ৮০-র দশক মাতিয়েছেন তিনি। গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ‘চান্দি জ্যায়সা রং হে তেরা’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘থোড়ি থোড়ি পেয়ার করো’, ‘নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনে রসদ জোগায়। ‘নেশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবাম রয়েছে তার।

পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজলগায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিত। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামে গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। সংগীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com