1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

গরীবের হক্ব আদায়ে একটিবার সুযোগ চান হাজি মোশারফ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : যার যার হক্ব তাকেই দেওয়া হবে। গরীবের হক্ব গরীবই পাবে। এ আত্মবিশ^াস নিয়ে একটিবার নির্বাচিত হওয়ার সুযোগ চাইলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ এশা প্লাস্টিক প্রোডাক্টস এর সত্ত্বাধিকারী হাজি মোশারফ হোসেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা ও বাঘবেড় বাজারে গণসংযোগকলে ভোটারদের উদ্দেশ্যে এমন কথা বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ।

এসময় তিনি বলেন, গত নির্বাচনে যারা আমাকে ভোট দিতে পারেননি এ ব্যর্থতা আমারই। আমি আপনাদের আপন করতে পারিনি, কাছে টানতে পারিনি। কিন্তু গত পাঁচটি বছরে আমি চলা শিখেছি। সবসময় সবার সব প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছি। একটিবার আমাকে সুযোগ দেবেন। আমি যদি আমার কথা না রাখি তাহলে আপনারা আমাকে বিদায় করে দিবেন।
এদিন তিনি তার সমর্থকদের নিয়ে প্রথমে সন্নাসীভিটা বাজার ও পরে বাঘবেড় বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন।

হাজি মোশারফ হোসেন গত এক যুগেরও বেশি সময় ধরে নালিতাবাড়ীর প্রতিটি এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক-সাংস্কৃতিক সবধরণের প্রতিষ্ঠান এবং কর্মকা-ে আর্থিক সহযোগিতা করে আসছেন। উপজেলার অসংখ্য মাদরাসা ও এতিমখানায় প্রতিমাসে নিয়মিত চালসহ অর্থ প্রদান করে আসছেন। এছাড়াও চিকিৎসা সহায়তা থেকে শুরু করে অসহায়-দুস্থদের মাঝে সবধরণের সহযোগিতা করে আসছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন স্কুল-মাদরাসা-মসজিদ, ক্বওমী মহিলা মাদরাসা। নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী জিপিএ-৫ পেলে উৎসাহ দিতে উপহার দেন ল্যাপটপ। সবমিলিয়ে এলাকায় তিনি আগে থেকেই দানবীর হিসেবে পরিচিত।

গেল উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকায় একশ্রেণির ভোটার তাকে গ্রহণ না করলেও এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় সবশ্রেণির ভোটারের মাঝে তিনি আলোচনায়। অত্যন্ত মিশুক মনের এ মানুষটি জনপ্রতিনিধি হলে সবধরণের মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে উপকৃত হবে সাধারণ ও দরিদ্র শ্রেণির মানুষ- মেন প্রত্যয় খোদ ভোটারদেরই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com