1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

বিশ্ববাজারে দাম কমলো খাদ্যপণ্যের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

অর্থ ও বাণিজ্য ডেস্ক : বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারিতে টানা সপ্তম মাসের মতো কমেছে। তবে এই সময়ে চিনি ও মাংসের দাম কিছুটা বেড়েছে। জাতিসংঘের খাদ্য সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, খাদ্য মূল্য সূচক ফেব্রুয়ারিতে শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে এবং এক বছর আগের তুলনায় এই হার ১০ দশমিক ৫ শতাংশ কমেছে।

দক্ষিণ আমেরিকায় ভুট্টার ব্যাপক ফলন এবং ইউক্রেনের দেওয়া প্রতিযোগিতামূলক দামের কারণে এক বছর আগের তুলনায় সূচক ফেব্রুয়ারি মাসে ৫ শতাংশ কমে ২২ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। দক্ষিণ আমেরিকার সরবরাহের সম্ভাবনার মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ভেজিটেবল অয়েলের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে গেছে যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। প্রচুর রপ্তানির কারণে রেপসিড এবং সূর্যমুখী তেলের দামও কমেছে।

বিশ্ব খাদ্য সংস্থার চিনির সূচক অবশ্য শস্য সূচকের বিপরীতে। ফেব্রুয়ারিতে এই পণ্যটির সূচক বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। আখের শীর্ষ উৎপাদক ব্রাজিলের উৎপাদন ক্ষমতা এবং থাইল্যান্ড ও ভারতে উৎপাদন হ্রাসের পূর্বাভাস চিনির দাম বৃদ্ধির এই উদ্বেগকে প্রতিফলিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com