1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেয়র থেকে শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ই-টিন আছে, রিটার্ন জমা না দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা: যা বলছে এনবিআর ও আয়কর আইন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট উদ্ধার করা ১ লাখ পিস ইয়াবা ‘গায়েব করে দিলেন’ তিনি!

ল্যাব থেকে করোনা ছড়ানোর কোনো প্রমাণ নেই: ফাউচি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের উৎস নিয়ে শুরু হওয়া রাজনৈতিক উত্তাপে পানি ঢাললেন ডা. অ্যান্থনি ফাউচি। চীনের উহানের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে, ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন নেতাদের এ দাবি নাকচ করে দিলেন যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ। সোমবার ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া সাক্ষাৎকারে ফাউচি বললেন, ভাইরাসটি বনাঞ্চল থেকে আনা হয়েছে কিংবা গবেষণাগার থেকে ছড়িয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, চীনের গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ‘প্রমাণ দেখেছেন’ তিনি। উহানের ল্যাবই ভাইরাসটির উৎস, এর ‘অজস্র প্রমাণ’ হাতে আছে দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এসব মানতে নারাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের দাবি নাকচ করে দিয়েছে। এবার ট্রাম্পের করোনা টাস্কফোর্সের প্রধান ও ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ফাউচিও তাদের সঙ্গে সুর মেলালেন।

আমেরিকার রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ ফাউচি বলেছেন, ‘আপনি যদি বাদুড় বা অন্য কিছুর মধ্যে এই ভাইরাসের বিবর্তন খেয়াল করেন, (বৈজ্ঞানিক প্রমাণ) তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটি কৃত্রিম নয় কিংবা ইচ্ছা করে ছড়িয়ে দেওয়া হয়নি। পর্যায়ক্রমিক বিবর্তনসূত্র শক্তভাবে নির্দেশ করে যে (এই ভাইরাস) প্রকৃতি থেকেই প্রাণীদেহে এসেছে।’

কারো কারো মতে, কেউ বনাঞ্চলে করোনাভাইরাস খুঁজে পেয়েছে এবং সেটা ল্যাবে এনে গবেষণার সময় দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়েছে। বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে এই দাবিও নাকচ করেছেন ফাউচি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com