1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সেহরির সময় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৩৬ জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজার নুসিরাতে সেহরির সময় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৩৬ জন সদস্য নিহত হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

হামাস পরিচালিত সংবাদমাধ্যম সালামা মারুফ বলেছে, ‘এটি একটি রক্তাক্ত রাত, অনেক বেশি রক্তাক্ত রাত।’

বার্তা সংস্থা এএফপিকে বেঁচে যাওয়া লোকজন জানিয়েছেন, নারীরা যখন সেহরির খাবার তৈরি করছিলেন তখন একটি বিমান হামলা হয়। এতে পরিবারের ৩৬ জন সদস্য নিহত হন।

নিকটবর্তী দেইর আল-বালাহ শহীদ হাসপাতালে আহত ১৯ বছর বয়সী মোহাম্মদ আল-তাবাতিবি বলেন, ‘এটি আমার মা, এটি আমার বাবা, এটি আমার খালা এবং এরা আমার ভাই। আমরা যখন সেখানে ছিলাম তখন তারা বাড়িতে বোমা মেরেছে। আমার মা এবং আমার খালা সেহরির খাবার তৈরি করছিল। তারা সবাই শহীদ হয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com