1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভ্যাকুয়াম বোমা হামলা চালিয়ে ইউক্রেনের তিনশরও বেশি সেনা হত্যার দাবি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভ্যাকুয়াম বোমা হামলা চালিয়ে ইউক্রেনের তিনশরও বেশি সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। রুশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল অ্যালেক্সি কিম স্পষ্ট করে জানাননি ঠিক কোথায় হামলাটি হয়েছে। তিনি শুধু বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি ডেপলয়মেন্ট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খবর সিএনএনের।

আশপাশে থাকা অক্সিজেন শুষে নিয়ে ভয়াবহ প্রাণঘাতী এ বোমা বিস্ফোরিত হয়ে থাকে। শনিবার (১৬ মার্চ) রাশিয়ার সশস্ত্র বাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল অ্যালেক্সি কিম প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে বৈঠকে তিনশরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেন। বলেন, ‘বায়বীয় অস্ত্রের নির্ভুল হামলায় তিনশরও বেশি সেনা নিহত হয়েছেন।’

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় ‘ভোলোমেট্রিক ডেটোনেশন বোমা’ ব্যবহার করার কথা জানিয়েছেন জেনারেল কিম। যা ‘ভ্যাকুয়াম বোমা’ নামে পরিচিত। এই বোমাটি এতটাই শক্তিশালী যে এটির আঘাতে ভবন ধসে পড়ে ও মানুষের অঙ্গপ্রত্যঙ্গ উড়ে যায়। দেয়াল বা সুড়ঙ্গও এই বোমা থেকে মানুষকে রক্ষা করতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com