1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

৬২ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ব্রাজিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্মের শুরুতেই রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। গতকাল সোমবার দেশটিতে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপপ্রবাহ ছিল বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে গতকাল সোমবার সকালে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর বলেছে, মানুষ যে উত্তাপ অনুভব করছে তার বিচারে ফিলস লাইক টেম্পারেচার ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আল জাজিরা জানিয়েছে, তীব্র গরমের কারণে রিও ডি জেনেরিওতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও বেশ কিছু অফিস। তীব্র গরম থেকে বাঁচতে শত শত মানুষ ভিড় জমিয়েছেন কোপাকাবানা ও ইপানেমা সমুদ্র সৈকতে।

আবহাওয়াবিদেরা বলছেন, শুধু আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রা দিয়ে গরমের তীব্রতা বিচার করলে হবে না। এর সঙ্গে আদ্রতাসহ বেশ কিছু জিনিস বিবেচনায় নিতে হবে। সেসব জিনিস বিবেচনায় নিলে রিও ডি জেনেরিওর মানুষ এখন প্রায় সাড়ে ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করছে।

ব্রাজিলের একদিক তীব্র তাপে পুড়ে গেলেও দেশের দক্ষিণাঞ্চল ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত। দেশটির আবহাওয়া সংস্থা মেটসুল জানিয়েছে, আগামী সপ্তাহটি দক্ষিণাঞ্চলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। কারণ সপ্তাহজুড়েই তীব্র ঝড়–বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com