1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কেজরির বাড়িতে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই সময় বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর কেজরিওয়ালের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী ও সমর্থকেরা। গোটা রাজধানীতে প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেজরির বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়।

শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরিওয়ালই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছিল ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com