1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মস্কোর কনসার্ট হলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ তে পৌঁছেছে। শনিবার রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে নিহতের সংখ্যা ৬০ বলে জানানো হয়েছিল। পরে এই সংখ্যা বাড়তে শুরু করে।

বার্তা আদান-প্রদান অ্যাপ টেলিগ্রামে রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে। তাদের জরুরি সেবা বিভাগের কর্মীদের কনসার্ট ভেন্যু থেকে মৃতদেহ উদ্ধার করতে দেখা গেছে।

কমিটি বলেছে, ‘বর্তমানে নিহতের সংখ্যা ১১৫।’ এখনও হলটিতে উদ্ধার অভিযান চলছে বলেও জানিয়েছে কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com