1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চলন্ত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার (আরাকান সড়ক) সড়কে চন্দনাইশ গাছবাড়িয়া কলেজের সামনে হঠাৎ বিকট শব্দে চারপাশ কেঁপে উঠে। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশাতে দাউদাউ কিরে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে ওই গাড়ির চালক মারা যায়। গাড়িতে কোনো যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. হেফাজ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে সামান্য দূরে দাঁড়িয়ে বাড়িতে ফেরার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ শব্দে চমকে উঠে দেখি গাড়িতে আগুন জ্বলছে। মুহুর্তেই চালক অগ্নিদগ্ধ হয়ে যায়। ঘটনা এত দ্রুত ঘটে যে সাধারণ মানুষের পক্ষে কিছু করা সম্ভব ছিল না।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, ‘গাছবাড়িয়া কলেজের সামনের দুর্ঘটনায় চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com