1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, হাসপাতালে অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলো শ্রীবরদীর ৩ শত হতদরিদ্র পরিবার ১২ ব্যাচের বন্ধু আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার খোরশেদ আলম রাব্বির ভালোবাসায় স্মরণে ‘একুশে পাঠচক্রের নিয়মিত আসর পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকার রেকর্ড টোল আদায় যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মালয়েশিয়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

প্রবাসের ডেস্ক : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) বিকেলে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি পেছনে ধাক্কা দেয়।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন মারা যান। অপর একজন বাংলাদেশি গুরুতর আহত হন। বাকি ৪ যাত্রী ও লরিচালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।

নাজরি বলেন, আহত যাত্রীকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া ৭ জন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com