1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২ মামলায় ইশরাকের আত্মসমর্পণ, জামিন মঞ্জুর

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ঢাকা: রাজধানীর পল্টন থানার সাতটি, রমনা মডেল থানার তিনটি ও মতিঝিল থানার দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইশরাক হোসেন। শুনানি শেষে আদালত ১২ মামলায় তার অন্তর্বর্তীকালীন মঞ্জুর করেন।

ইশরাকের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছেন ইশরাক হোসেন। সেই ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার অস্থায়ী (অন্তর্বর্তীকালীন) জামিন মঞ্জুর করেন।

২০২৩ সালে রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে বেআইনিভাবে জমায়েত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশে পুলিশকে মারধরের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com