1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

ইরানে ভূমিকম্পে একজনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আহত হওয়ার তথ‌্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ‌্য মন্ত্রণালয়।

শুক্রবার (০৮ মে) রাত সোয়া ২টার পর ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো রাজধানী তেহরান থেকে উত্তরপূর্বে দামাভন্দে, ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

ইরানের স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানশু জাহানপুর সামাজিক যোগাযোগ মাধ‌্যমে জানিয়েছেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

এক বসিন্দা একটি আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমকে জানিয়েছেন, ভূমিকম্পটি ছিলো ‘বেশ শক্তিশালী’।  এরপর বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়।  ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে লোকজন ঘর ছেড়ে সড়কে নেমে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com