1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

অভিনেত্রী লায়লা খান হত্যাকাণ্ড, দোষী সাব্যস্ত হলেন সৎবাবা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ মে, ২০২৪
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী লায়লা খানের হত্যাকাণ্ডের কথা মনে আছে? পরিবারের পাঁচ সদস্যের সঙ্গে হত্যা করা হয় অভিনেত্রীকে।খুনের অভিযোগ ওঠে লায়লার সৎবাবা পারভেজ তাকের বিরুদ্ধে। তারপর কেটেছে ১২টি বছর। অবশেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন দায়রা আদালত।

তদন্ত চলাকালীন জম্মু ও কাশ্মীরের বন ঠিকাদার তাক পুলিশি তদন্তে শিকার করেছিলেন, নিরাপত্তাহীনতার কারণে সৎমেয়ে লায়লা, স্ত্রী সেলিনা বড়সহ সেলিনার অপর তিন সন্তান আজমিনা, যমজ ভাইবোন জারা ও ইমরানকে খুন করেন তিনি। ওই সময় পরিবারের সঙ্গে থাকায় প্রাণ যায় লায়লার খুড়তুতো বোন রেশমারও।

পুলিশ জানিয়েছে, ২০১০ সালে আজমিনা, রেশমা ও জারা দুবাই গিয়েছিল এবং সেলিনার তৃতীয় স্বামী তাকের পরিচিত এক আরব নাগরিকের সঙ্গে কাজ করত।

দায়রা আদালতে জমা দেওয়া চার্জশিটে ক্রাইম ব্রাঞ্চ উল্লেখ করেছে যে দুবাই ভ্রমণ থেকে প্রাপ্ত অর্থ ভাগ করতে অস্বীকার করায় তাক ক্ষুব্ধ হয়েছিল এবং সেই থেকেই ছক কষে সৎছেলেমেয়ে এবং স্ত্রীকে ইগাতপুরী ফার্মহাউসে হত্যা এবং তাদের সম্পত্তি দখলের ষড়যন্ত্র করেছিল। পুলিশের ডায়রির এক ওয়ান্টেড অভিযুক্ত শাকির হুসেন ওয়ানিকে নিজের পরিকল্পনা মাফিক ফার্মহাউসে প্রহরী হিসেবে নিয়োগ করেন লায়লার সৎবাবা। পরিবার নিয়ে খামারবাড়িতে পৌঁছানোর পর সেলিনার সঙ্গে তাকের তর্ক হয়েছিল, যার পরে তিনি তাকে একটি ভোঁতা বস্তু দিয়ে আঘাত করেছিলেন, যার ফলে তার মৃত্যু হয়েছিল। পরিবারের অন্য সদস্যরা সাহায্যের জন্য ছুটে এলে চৌকিদারের সাহায্যে ইমরানকে বেধড়ক মারধর করে তাক।

লায়লা মীরা রোডের ফ্ল্যাটের পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে রেখেছিলেন মায়ের দ্বিতীয় স্বামী আসিফ শেখকে। অপর সৎবাবার সঙ্গে লায়লার সুসম্পর্ক সহ্য হয়নি তাকের। ঘটনার ১৩ বছর পর এবং ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করে। ১৪ মে এই মামলায় সাজা ঘোষণা করবেন আদালত, ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com