
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, তারা বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডং শহরতলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শনিবার গোষ্ঠীটি এ দাবি করেছে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি।
আরাকান আর্মি জানিয়েছে, শনিবার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৩৪, ৩৪৫ ও ৩৫২, আর্টিলারি ব্যাটালিয়ন ৩৭৮ এবং একটি লজিস্টিক ও ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নসহ শহরতলিতে থাকা সামরিক জান্তার অবশিষ্ট ঘাঁটিগুলো দখল করেছে আরাকান আর্মির যোদ্ধারা। বুথিডং শহরতলির বাইরে জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। আরাকান আর্মি মিয়ানমারের সেনাদের পিছু ধাওয়া করছে।
জান্তা সেনাদের পালানোর ব্যাপারে সতর্ক থাকতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে আরাকান আর্মি।