1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

এক মাসের মধ্যে ফ্রান্সে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে ফ্রান্সে গেল ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু হয়েছে। যা গেল এপ্রিলের পর সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। ৮০ জনের মধ্যে নার্সিং হোমে মারা গেছে মাত্র ৪ জন। বাকি ৭৬ জন হাসপাতালে মারা গেছে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৩১০ জন।

যথারীতি কমেছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হওয়ার রোগীর সংখ্যাও। আগেরদিন মাত্র ৩৮ জন নতুন করে ভর্তি হয়েছে আইসিইউতে। আগের চেয়ে ৫৬ জন কমেছে রোগীর সংখ্যা। বর্তমানে আইসিইউতে রয়েছে ২ হাজার ৮১২ জন। যা আগের চেয়ে ২ শতাংশ কম। এপ্রিলের ৮ তারিখ আইসিইউতে সর্বোচ্চ ৭ হাজার ১৪৮ জন রোগী ছিল।

দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২২ হাজার ৬১৪ জন। আগের দিন নতুন করে ভর্তি হয়েছে মাত্র ২৬৫ জন। মহামারির শুরু থেকে ৯৫ হাজার ৮২৯ জন করোনা রোগী ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৫৬ হাজার ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করায় সোমবার থেকে লকডাউনের কড়াকাড়ি শিথিল করবে দেশটি। তবে স্বাস্থ্য জরুরি অবস্থা বজায় থাকবে ১০ জুলাই পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com