1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

অ‌ভি‌নেত্রী সীমানা মারা গে‌ছেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই। মঙ্গলবার (০৪ জুন) সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ‌্যম‌কে এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী।

গত ২১ মে সীমানার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা। অবস্থার অবনতি হলে গেল ২৯ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

জানা যায়, সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু আর ফেরা হলো না সীমানার।

সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান র‍য়েছে।

প্রসঙ্গত, অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার। মৃত‌্যুকা‌লে অভিনেত্রী সীমানা তিন ও সাত বছর বয়সি দুইজন সন্তান রে‌খে গে‌ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com