1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

২ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা, তবুও লকডাউন তুলছে রাশিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার থেকে দেশব্যাপী লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্যবসা-বাণিজ্য খোলা থেকে শুরু করে সবাইকে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ছয় সপ্তাহ লকডাউন রাখে রাশিয়া। কিন্তু তারপরও সংক্রমণ রুখতে পারেনি। ইতিমধ্যে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত এখন রাশিয়ায়। তাদের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র, স্পেন ও যুক্তরাজ্য। রাশিয়ায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৫৬ জন। তারপরও লকডাউন তুলে ফেরার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাধর দেশটি।

অবশ্য আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা কম হওয়ায় পুতিন সরকার সাহস করেছে লকডাউন তুলে নেওয়ার। পুতিন জানিয়েছেন লকডাউনের কারণে অর্থনীতির সব ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলেছেন, ‘আগামীকাল, ১২ মে থেকে দেশের সকল আর্থিক ক্ষেত্রের লকডাউন তুলে ফেলা হলো। তবে কিছু অঞ্চল যদি মনে করে যে এখনো লকডাউন প্রয়োজন, তাহলে তারা সেটা বহাল রাখতে পারবে। বড় জনসমাগম নিষিদ্ধ থাকবে। জনগনকে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবার আর্থিক বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘তবে, মহামারি এখনো শেষ হয়নি। বিপদ এখনো কাটেনি। তাই আমাদের সতর্ক থাকতে হবে যে, কোনোভাবেই দ্বিতীয়বারের মতো যেন করোনাভাইরাস মহামারি আকার ধারন করতে না পারে। যাতে আমরা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে না যাই।’ যোগ করেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি ও রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com