1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে জাসদ নেতার স্মরণ সভা ও কাউন্সিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উপজেলা কমিটির সহ-সভাপতি মরহুম ইন্তাজ উদ্দিনের ১ম মৃত্যুবাষির্কী উপলক্ষে স্থানীয় প্রেসক্লাব সম্মেলণ কক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা জাসদের সভাপতি লাল মোঃ শাহজাহান কিবরিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল র্নিমূল কমিটির সভাপতি নাজিমউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক বিপ্লব দে লবু, যুগ্মসাধারণ সম্পাদক একে এম ছামেদুল ইসলাম, জাসদের জেলা নেতা আবু হোসেন আবু, জেলা ছাত্র লীগ সভাপতি রফিকুল ইসলাম মান্না, রফিকুল ইসলাম ভূট্টা চাষী, আমির হোসেন আমু, আসাদ মিয়া, মোস্তফা মিয়া প্রমুখ। মরহুম ইনতাজ উদ্দিন গত ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সড়ক দূর্ঘটনায় মারা যান।
স্মরণ সভার পর জাসদের উপজেলা ও পৌর সভার কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সভাপতি মনোনীত হন লাল মোঃ শাহজাহান কিবরিয়া ও সাধারণ সম্পাদক মনোনীত হন আমির হোসেন আমু। পৌর সভা জাসদের সভাপতি মনোনীত হন মোঃ আঃ করিম ও সাধারণ সম্পাদক মনোনীত হন আজিনুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com