1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

নিম্ন আয়ের মানুষের জন্য ইন্দোনেশিয়ায় ‘চালের এটিএম’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ ক্যাশপয়েন্টের মতো লম্বা অটোমেটেড টেলার মেশিন (এটিএম), কিন্তু সেখান থেকে ব্যাংকনোটের বদলে বের হচ্ছে চাল! করোনাভাইরাস মহামারিতে নিম্ন আয়ের মানুষের জন্য ইন্দোনেশিয়া সরকার চালু করেছে ‘চালের এটিএম’।

খাবারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, এমন মানুষই এই ভেন্ডিং মেশিন থেকে চাল পাবেন। ভালো মানের চালে পরিপূর্ণ মেশিনটি। চালাতে হয় ম্যাগনেটিক কার্ড দিয়ে। জাকার্তার সামরিক ক্যাম্পে চাল বণ্টন পর্যবেক্ষণ করা সামরিক কর্মকর্তা ইব্রাহিম বলেছেন, ‘প্রত্যেক দিন আমরা ১ হাজার বাসিন্দার জন্য দেড় টন (চাল) প্রস্তুত রাখি। প্রতিদিন আমরা নিরলস এই কাজ করে যাচ্ছি, এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও। আমরা থামবো না।’

প্রতিদিন একজন দেড় কেজি করে চাল পান। জাকার্তায় ও এর আশেপাশে এমন এটিএম আছে ১০টি। দিপকের সামরিক ক্যাম্পে চাল নিতে আসা ২৮ বছর বয়সী অন্তঃসত্ত্বা লিন্ডা সিয়াফরি বললেন, ‘গত সপ্তাহে আমার কোম্পানি আমাকে ছাঁটাই করেছে, আমার স্বামীকেও। যদিও এটা (চালের পরিমাণ) যথেষ্ট নয়, কিন্তু এই পরিস্থিতিতে এটা উপকারী।’

রাজধানীতে স্থাপন করা এই মেশিনগুলো থেকে দিনমজুর, বেকার এবং যাদের বাড়ি নেই এবং দারিদ্রসীমার নিচে অবস্থান করছে তারা চাল নিতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com