1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

কারাবন্দির সঙ্গে নারী পুলিশ কর্মকর্তার যৌন সম্পর্ক, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : এক কারাবন্দির সঙ্গে যৌনতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক নারী পুলিশ কর্মকর্তা। অনলাইনে ওই ভিডিও ভাইরাল হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ নামের একটি জেলে।

সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সোশ্যালে ভাইরাল হয় লিন্ডা দে সৌসা অ্যাবরিউ (৩০) নামে ওই নারী পুলিশ কর্মকর্তার যৌনতার ভিডিও। এতে দেখা যায়, কারাগারের এক কয়েদির সঙ্গে পুলিশের পোশাকেই যৌনতায় লিপ্ত হয়েছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসায় বিব্রত প্রশাসন।

লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডের এক পুলিশ কর্মকর্তা বলেন, জেল কর্মকর্তাদের এমন ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরই মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। স্ক্যান্ডেল প্রকাশ্যে আসার পর অভিযুক্ত চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলেও জানা গেছে।

এইচএমপি ওয়ান্ডওর্থ জেল নির্মাণ করা হয়েছিল ১৮৫১ সালে। সেই সময় অল্প কয়েদির জন্য এই জেল নির্মাণ করা হলেও বর্তমানে ১৬৩ শতাংশ বেশি কয়েদি রয়েছে এখানে। প্রায় দেড় হাজারের বেশি কয়েদি থাকায় সেখানে প্রায়ই বিভিন্ন ঘটনা ঘটে। তবে জেলে পুলিশ কর্মীর সংখ্যাও অনেক কম। কারাবন্দিদের মধ্যে ব্যাপক সহিংসতা, পোকামাকড়ের উৎপাতের মতো সমস্যা রয়েছে।
এ ক্ষেত্রে এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com