1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ব্রহ্মপুত্রসহ আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় ভারতের আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে এখন পর্যন্ত ২৮টি জেলার প্রায় সাড়ে ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়লো আসাম।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) এর বন্যা প্রতিবেদন অনুসারে, ২ জুলাই তিনসুকিয়া জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। অন্যজনের মৃত্যু হয়েছে ধেমাজি জেলায়।

ব্রহ্মপুত্র ছাড়াও সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

মঙ্গলবার রাজ্যের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৮টি জেলার ১১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যেই ৪৮৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় বন্যাকবলিতদের অনেকে উঁচু জমি, স্কুল ভবন, রাস্তাঘাট এমনকি সেতুতেও আশ্রয় নিয়েছেন।

এএসডিএমএর বন্যা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বন্যার পানিতে ৭৪টি সড়ক, ৬টি সেতু ও ১৪টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ৫টি বাঁধ ভেঙে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ৪২ হাজার ৪৭৬.১৮ হেক্টর ফসলি জমি। এছাড়া, বন্যায় ৮ লাখ ৩২ হাজার ৯৯টি পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: দ্য প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com