1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিয়ে দুধে গোসল স্বামীর

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুলাই, ২০২৪
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা যুবকের নাম সেকেন্দার আলী। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক।

তার খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে স্ত্রী পরকীয়া করে আসছিলেন। স্বামী সেকেন্দার আলী বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমিক মাজেদুল ইসলামের বিয়ে দেন সেকেন্দার। পরে তিনি দুধ দিয়ে গোসল করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয়রা জানান, ট্রাক্টরচালক সেকেন্দার আলীর খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী সাগরী খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। সাগরী খাতুন প্রতিদিনই মোবাইলে কথাবার্তা বলতেন।

বিষয়টি আঁচ করতে পেরে সেকেন্দার আলী তার স্ত্রীকে হাতেনাতে ধরার অপেক্ষায় থাকেন। ওই দিন ৩ জুলাই বুধবার সন্ধ্যায় সেকেন্দার আলী বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সঙ্গে কথা বলতে শুরু করেন। সেকেন্দার বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান। ততক্ষণে মাজেদুল পালিয়ে যায়। পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সঙ্গে সাগরীর বিবাহ দেওয়া হয়।

একই গ্রামের বাসিন্দা আল আমিন নামের এক যুবক বলেন, ‘স্ত্রীর সঙ্গে তার পরকীয়া প্রেমিকের বিয়ে দেওয়ার ঘটনাটি গ্রামজুড়ে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে আরো বেশি আলোচনায় উঠেছেন স্বামী সেকেন্দার আলী। বিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে মতভেদও দেখা দিয়েছে।’
এ বিষয়ে সেকেন্দার আলী জানান, এর আগেও তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেওয়া হয়েছে।

দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, ‘তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।’

বেগমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন এ বিষয়ে জানান, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com