1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোতেও কোটাবিরোধী মত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : সরকারি চাকরিতে বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী। তাঁদের যুক্তি, স্বাধীনতার ৫৩ বছর পরে এসে মুক্তিযোদ্ধাদের নাতিদের জন্য কোটা রাখার যৌক্তিকতা নেই। দলের একটি অংশ এমন অবস্থান নেওয়ায় হতাশ মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল নেতাকর্মীরা।আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর একাধিক সূত্র জানায়, দলের অভ্যন্তরে কোটা রাখার পক্ষে এবং বিপক্ষে উভয় মতই রয়েছে।

কেউ মনে করেন, ১৯৭৫ সালের পর থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বাস্তবায়ন ঘটেনি। বরং মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তাঁদের পরিবারের সদস্যদের চাকরি বঞ্চিত করা হয়েছে। ফলে এখন সেই পরিবারগুলোর সদস্যদের কিছুটা বাড়তি সুযোগ দেওয়া উচিত। তবে দলের আরেকটি অংশ মনে করে, মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের জন্য কোটা ঠিক ছিল, কিন্তু এখন তাঁদের নাতিদের জন্য কোটা বহাল রাখা যৌক্তিক নয়।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলের মধ্যে ভিন্নমত থাকায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে সরকারকে। আন্দোলনকারীদের অনেকেই ক্ষমতাসীনদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাচ্ছে। ছাত্রলীগের পদে থাকা নেতাদের অনেকে প্রকাশ্যে কোটার পক্ষে কথা না বললেও গোপনে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাচ্ছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্য বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এসে মুক্তিযোদ্ধাদের নাতিদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখাটাকে তরুণ প্রজন্মের বড় অংশ ভালোভাবে দেখছে না। এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি। দলের মধ্যে অনেকে চান মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে আনা হোক।অনলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে নানা ইস্যুতে তাঁদের মতামত তুলে ধরেন। কিন্তু এই নেতাদের প্রায় সবাই কোটা ইস্যুতে চুপ থাকার কৌশল নিয়েছেন।

ফেসবুকে সক্রিয় থাকেন এমন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের ফেসবুক আইডি ঘেঁটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোটার পক্ষে কোনো পোস্ট চোখে পড়েনি।কেন্দ্রীয় নেতারা মুক্তিযোদ্ধা কোটার পক্ষে শক্ত কোনো অবস্থান নিচ্ছেন না দেখে তৃণমূলের নেতাদের অনেকে কোটার কথা বলছেন। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

মুক্তিযোদ্ধা কোটা বাতিল চেয়ে গত বুধবার ফেসবুকে পোস্ট দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। সেই পোস্টে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে অনেকেই মন্তব্য করেন। পরে দলের অভ্যন্তরে চাপের মুখে গতকাল নিজের পোস্টটি সরিয়ে নেন কামরুল ইসলাম।ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও অধীন হলগুলোর নেতাকর্মীদের অনেকে ফেসবুকে লেখালেখির মাধ্যমে কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। হলগুলোর সম্পাদক পদে থাকা একাধিক নেতা কোটার বিরুদ্ধে ফেসবুকে সক্রিয় রয়েছেন।

ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, ২০১৮ সালের জানুয়ারিতে কোটাবিরোধী আন্দোলনের পক্ষে গোপনে কাজ করেছেন ছাত্রলীগের অনেক নেতাকর্মী। তাঁদের মধ্যে একাধিক নেতা বর্তমানে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে আছেন। ফলে এবার ছাত্রলীগের অনেকেই রাখঢাক না রেখে প্রকাশ্যে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের কথা বলছেন। তাঁরা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটার বিরুদ্ধে নিজেদের মতামত তুলে ধরছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর পাঁচজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা মন্তব্য করতে রাজি হননি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘দলের মধ্যে ভিন্নমত থাকতেই পারে। গণতান্ত্রিক চর্চার অংশ এটি। তবে দল যদি এ বিষয়ে কোনো অবস্থান নেয়, তখন সেটি সবাইকে মানতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com